২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের সাথে বাংলাদেশের বাণিজ্যের উজ্জ্বল সম্ভাবনা

বাংলাদেশের সঙ্গে চীনের বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে কৃষি যন্ত্রপাতি, সামুদ্রিক মাছ, বৈদ্যুতিক সরঞ্জাম, যন্ত্রাংশ, রাসায়নিক এবং ভেষজ ওষুধ খাতে উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2006, 09:06 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) নেতাদের সাথে মতবিনিময়কালে চীনের সফররত ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতা সাই উই এ কথা বলেন।

চীনের ডিহং চেম্বার অব কমার্সের সফররত আট সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সাই উই।

প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম চেম্বারের সভাপতি সাইফুজ্জামান চৌধুরী চীনের সাথে বাংলাদেশের ব্যাপক বাণিজ্য ঘাটতির বিভিন্ন দিক তুলে ধরেন। বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে ব্যাংক চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে শুল্কমুক্ত ৪৮ টি পণ্য আমদানির ব্যাপারে প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানান তিনি।

প্রতিনিধি দলের নেতা জানান, ভৌগলিক অবস্থানের কারণে দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার মধ্যে চট্টগ্রামের বিশাল সম্ভাবনা রয়েছে। তিনি বাণিজ্য জোরদারে দীর্ঘ ও স্বলমেয়াদি পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে তিনি চীনা প্রতিনিধিদের আহ্বান জানান।

অন্যান্যের মধ্যে চেম্বার নেতা এসএম নুরুল হক, এমএ লতিফ, আমিরুল হক, মাহবুব আলী মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন।