বিটিটিবি ল্যান্ড ফোন থেকে সেল ফোনে কথা বলতে ১৯ এপ্রিল থেকে নতুন কল রেট আসছে
বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ডের (বিটিটিবি) ল্যান্ড ফোন ব্যবহারকারীদের সেল ফোনে কল করতে ১৯ এপ্রিল থেকে প্রতি মিনিটে দেড় টাকা করে গুনতে হবে।
টেলিটক ছড়া অন্যান্য মোবাইল ব্যবহারকারীদের আগের মতই ইনকামিং বিলও দিতে হবে।
বিটিটিবি কর্মকর্তারা বলেন, এই সিদ্ধান্ত নেটওয়ার্ক জ্যাম এড়াতে সাহায্য করবে।
ল্যান্ড ফোন থেকে অন্যান্য মোবাইল কোম্পানির ব্যাবহারকারীরা ফ্রি ইনকামিং কল সুবিধা পাবে কি--না? এমন প্রশ্নের জবাবে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এম ওবায়দুল্লাহ বিডিনিউজকে বলেন, বিটিটিবির সাথে আন্তঃসংযোগ কম হওয়ায় বেসরকারি মোবাইল ফোন কোম্পানিগুলো এ সুবিধা পেতে পারে না।
তিনি আরো বলেন, বিটিটিবি এই মুহূর্তে বেসরকারি ফোন কোম্পানিগুলোকে আন্তঃসংযোগ ও ইনকামিং বিল ফ্রি করার মত অবস্থায় নেই। এটি হতে আরো সময় লাগবে।
সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ল্যান্ড ফোন থেকে মোবাইলে কল করার ক্ষেত্রে পুরো দেশ একটি জোন হিসেবেই বিবেচিত হবে। এক্ষেত্রে কোনো পিক ও অফ পিক আওয়ারও থাকবে না।
