সুবাস্তু নজর ভ্যালি শপিং মল উদ্বোধন
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া রোববার রাজধানীর প্রগতি সরণীর শাহজাদপুরে সুবাস্তু নজর ভ্যালি শপিং মলের উদ্বোধন করেছেন।
জনগণের কেনাকাটায় উন্নততর সুবিধা দেওয়ার লক্ষ্যে এ শপিং মল চালু করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া আধুনিক শপিং মল স্থাপনে উদ্যোগ নেয়ার জন্যে সুবাস্তু কর্তৃপক্ষকে অভিনন্দন জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-- সুবাস্তু ডেভেলপমেন্টের চেয়ারম্যান রেজাউল হক সিরাজ, ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক খান, পরিচালক আবিদুর রহমান এবং আলী আখতার চৌধুরী।
