২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারে গরুর মাংস কেজিপ্রতি ১৫০ টাকা

হঠাৎ করেই বুধবার ঢাকার বাজারে গরুর মাংসের দাম কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2006, 07:48 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

এ সপ্তাহের শুরুতেও বাজারে প্রতি কেজি গরুর মাংস ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হয়েছে।

ফলে ক্রেতারা গরুর মাংসের চেয়ে মাছের বাজারের দিকে ঝুঁকছে।

কয়েকজন ক্রেতা জানান, মাত্র কয়েক দিনের ব্যবধানে বাজারে গরুর মাংসের দাম বেড়েছে কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা। আকস্মিকভাবে মাংসের দাম বেড়ে যাওয়ায় তারা বিকল্প হিসেবে মাছের বাজারের দিকে ছুটছেন।

বিক্রেতারা জানান, গরুর আমদানি কম ও চাহিদার কারণে তারাও চড়া দামে গরু কিনে ক্রেতাদের চাহিদা মেটাতে চেষ্টা করছেন। ভারতীয় গরুর আমদানি হ্রাস পাওয়ায় এ সংকটের সৃষ্টি হয়েছে।

তবে কবে নাগাদ মাংসের দাম কমতে পারে, এ ব্যাপারে তারা কিছু জানাতে পারেননি।