সল্পমেয়াদী ঋণ নেয়ায় সরকারের সমালোচনায় অর্থনীতিবিদ ও ব্যাংকাররা
পেট্রোল আমদানিতে ভর্তুকি দিতে সল্পমেয়াদী ঋণ গ্রহণের ব্যাপারে শনিবার দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ ও ব্যাংকাররা সরকারের সমালোচনা করেছেন।
তারা সতর্ক করে দিয়ে বলেন, অর্থ শোধের পূর্ব মুহূর্তে তত্ত্ববধায়ক সরকার ক্ষমতাগ্রহণ করায় ঋণের অর্থ শোধ করতে বাংলাদেশ সমস্যার মুখোমুখি হবে। ।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, তত্ত্বাবধায়ক সরকার যখন ক্ষমতা গ্রহণ করবে তখনই অর্থ শোধের সময় নির্ধারণ করা হয়েছে। কিন্তু ওই সরকার এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে না।
নগরীর একটি হোটেলে ডেভলপমেন্ট ইনিসিয়েটিভ ও এনএনসি ব্যাংক এর যৌথ আয়োজনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
অধ্যাপক মাহমুদ বলেন, ইতোমধ্যেই বিভিন্ন বিদেশী ব্যাংক থেকে আড়াইশ মিলিয়ন ডলারের সল্প মেয়াদী ঋণ নেয়া হয়েছে এবং আরো পাঁচশ’ মিলিয়ন ডলার ঋণ নেয়ার পরিকল্পনা রয়েছে।
সিপিডি’র নির্বাহী পরিচালক ড. দেবপ্রিয় ভট্টাচার্য সল্পমেয়াদী ঋণের ব্যাপারে সরকারের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারকে ঋণের টাকা শোধ করতে ব্যাপক চাপের মুখে পড়তে হবে।
রাজনৈতিক বাস্তবতা, অর্থনৈতিক চাপ ও আইএমএফ থেকে সরকার ত্রিমুখী চাপের মুখে পড়েছে।
তিনি বলেন, রাজনৈতিক বিবেচনায় সরকার জ্বালানি মূল্যের সমন্বয় করতে এ ধরনের জটিল অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে পারে না।
