২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নির্মাণে চুক্তি সাক্ষরিত

চট্টগ্রামে দেশের প্রথম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নির্মাণে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) এবং কনকর্ড ইঞ্জিনিয়ার্স এন্ড কনস্ট্রাকশন এর সাথে বুধবার একটি চুক্তি সাক্ষরিত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2006, 08:51 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

চেম্বার প্রেসিডেন্ট সাইফুজ্জামান চৌধুরী ও কনকর্ডের এসএম কামাল উদ্দিন চুক্তিপত্রে সাক্ষর করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বরকত উল্লাহ বুলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, চেম্বার প্রেসিডেন্ট সাইফুজ্জামান চৌধুরী এবং চেম্বারের পরিচালকবৃন্দ।

চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে এ অনুষ্ঠানে বরকত উল্লাহ বুলু বলেন, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চট্টগ্রামকে সত্যিকার অর্থেই বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলবে।

পাঁচ তারা হোটেল, সম্মেলন কেন্দ্র, বিপনী বিতান, মেম্বার ক্লাব, সুইমিং পুল, জিমনেসিয়ামসহ ১২ তলা বিশিষ্ট ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নির্মাণে ব্যয় হবে ১৪১ কোটি টাকা।

চেম্বার সূত্র জানায়, এ মাসেই প্রধানমন্ত্রী খালেদা জিয়া এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।