জাকার্তায় এসক্যাপের সভায় যোগ দিতে অর্থমন্ত্রীর ঢাকা ত্যাগ
অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান জাকার্তায় অনুষ্ঠেয় জাতিসংঘের এশিয়া প্যাসিফিক অঞ্চলের অর্থনীতি ও সামাজিক কমিশনের (এসক্যাপ) ৬২তম বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে বুধবার ঢাকা ত্যাগ করেছেন।
অর্থমন্ত্রণালয় সূত্র জানায়, মন্ত্রী এক দিন চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করে সেখান থেকে তিন দিনের জন্য ইন্দোনেশিয়ায় যাবেন। তিনি ১৩ এপ্রিল দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
সম্মেলনে অর্থমন্ত্রী “বাংলাদেশে অর্থায়ন ও অবকাঠামোগত উন্নয়ন বিষয়ক আঞ্চলিক সহযোগিতা”র উপর একটি কিনোট পেপার উপস্থাপন করবেন।
এশিয়া প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের দেশসমূহ থেকে মন্ত্রী এবং সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তাসহ চারশতাধিক প্রতিনিধি এ সম্মেলনে অংশগ্রহন করবেন বলে আাশা করা হচ্ছে।
ব্যবসায়ী নেতৃবৃন্দ, উচ্চপর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদরাও এ সম্মেলনে অংশ নেবেন।
