২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া যাচ্ছেন সাইফুর

অর্থমন্ত্রী এম সাইফুর রহমান  নয়দিনের সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া সফরে বুধবার ঢাকা ত্যাগ করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2006, 09:46 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

অর্থমন্ত্রণালয় সূত্র জানায়, মন্ত্রী চিকিৎসার জন্যে কয়েক দিন সিঙ্গাপুরে অবস্থান করবেন। এরপর তিনি এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (এসকেপ) আয়োজিত এশিয়া প্যাসিফিক বিজনেস ফোরাম ২০০৬ এ যোগ দেবেন। জাকার্তায় ৭ ও ৮ এপ্রিল ওই সম্মেলন অনুষ্ঠিত হবে।

সূত্র আরো জানায়, তিনি ১৩ এপ্রিল দেশে ফিরতে পারেন।

এশিয়া প্যাসিফিক বিজনেস ফোরামে এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রায় চারশ’ ব্যাবসায়ী, উচ্চপদস্থ কর্মকর্তা এবংসুশীল সমাজের নেতৃবৃন্দ যোগ দেবেন।