দরিদ্রদের জন্য সিটিগ্র“পের ৩ দশমিক ৯ মিলিয়ন মার্কিন ডলার অনুদানের ঘোষণা
সিটিগ্র“প সারা বিশ্বের দরিদ্র জনগোষ্ঠীর গুরুত্বপূর্ণ আর্থিক বিষয় ও ইস্যুগুলোর ব্যাপারে সহযোগিতা দিতে ৩ দশমিক ৯ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে।
চীনের রাজধানী বেইজিংয়ে চলতি ২০০৬ সালের ২১ থেকে ২৪ মার্চ অনুষ্ঠিত এশীয় ক্ষুদ্রঋণ ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। সিটিগ্র“পের বাংলাদেশ শাখা এক বিবৃতিতে এ কথা জানায়।
সিটিগ্র“প ফাউন্ডেশন প্রকল্পটির অন্যতম প্রধান পৃষ্ঠপোষক।
বেইজিংয়ের ওই ফোরামে বাংলাদেশের বিভিন্ন নেতৃস্থানীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিলেন।
সারা বিশ্বে সিটিগ্র“পের ২০০ মিলিয়ন গ্রাহক অ্যাকাউন্ট রয়েছে। বিশ্বের একশ’র বেশি দেশে প্রতিষ্ঠানটি ব্যবসা করে থাকে।
