দেশের প্রাকৃতিক সম্পদ বিদেশের হাতে তুলে দেয়ার বিরুদ্ধে রুখে দাঁড়াতে জনগণের প্রতি আহ্বান
তেল গ্যাস ও খনিজ সম্পদ ও বিদ্যুৎ কেন্দ্র রক্ষা জাতীয় কমিটি (এনসিপিওজিএমআরপিপি) নেতৃবৃন্দ শুক্রবার দেশের প্রাকৃতিক সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়ার সরকারি উদ্যোগের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জনগণের প্রতি আহবান জানিয়েছেন।
তারা বলেন, এই জাতীয় স্পর্শকাতর ইস্যুতে সিদ্ধান্ত নেওয়ার আগে সরকার এসব সম্পদের যারা মালিক সেই জনগণের মতামতই গ্রহণ করেনি।
কমিটি নেতারা তাদের ঢাকা-ফুলবাড়ি রোড মার্চের দ্বিতীয় দিনে সিরাজগঞ্জ, চাঁন্দাইকোনা, শেরপুর এবং বগুড়ার বিভিন্ন সড়কের পাশে সমাবেশ করেন। তারা এ সময় জনগণকে সরকারের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহ্বার জানান।
কমিটির সমন্বয়ক ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ শহিদুল্লাহ, সদস্য-সচিব আনু মুহাম্মদ এবং অন্যান্য নেতারা এই সমাবেশে বক্তব্য রাখেন।
