২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকেএমইএ’র ২৭টি পরিচালক পদের নির্বাচনে ৫৫ প্রার্থী

বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) ৮ এপ্রিল অনুষ্ঠেয় নির্বাচনে সরাসরি ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছে নিট ঐক্য পরিষদ ও সম্মিলিত নিট ফোরাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2006, 07:11 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

বিকেএমইএ সূত্র জানায়, দু’টি প্যানেল এবং একজন স্বতন্ত্র প্রার্থীসহ ৫৫জন প্রার্থী ২৭টি পরিচালক পদে নির্বাচনের জন্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচিতরা সভাপতি এবং তিনজন সহ--সভাপিতি নির্বাচন করবেন।

১৬ মার্চ প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন।

বিকেএমইএ’র একজন সদস্য বলেন, এই প্রথমবারের মত সরাসরি ভোটের মাধ্যমে পরিচালকরা নির্বাচিত হতে যাচ্ছেন। ইতোমধ্যেই দু’জন প্রার্থী বিরোধীদের চাপে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

এমবি নিট ফ্যশনের মালিক মোহাম্মদ হাতেমের নেতৃত্বে সম্মিলিত নিট ফোরামের ৩৬ সদস্যের প্যানেল এবং বিকেএমইএ’র বিদায়ী সভাপতি ফজলুল হকের নেতৃত্বে ৩৯ সদস্যের প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

বিকেএমইএ সভাপতি ফজলুল হক বিডিনিউজকে বলেন, নিট ঐক্য পরিষদের বেশিরভাগ প্রার্থীই বিকেএমইএ’র বর্তমান পরিচালক।

সম্মিলিত নিট ফোরামের মোহাম্মদ হাতেম বলেন, তার প্যানেলের ২০ জন নারায়ণগঞ্জের, সাতজন ঢাকার এবং বাকিরা অন্যান্য স্থানের।

এবারের নির্বাচনে ৬১৩ জন ভোট দেবেন।