২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিজিসিবি ও ডেসকো’র ২৫ শতাংশ শেয়ার বাজারে আসছে

রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি (পিজিসিবি) এবং ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডেসকো) ২৫ শতাংশ শেয়ার আগামী ১৫ মে বাজারে ছাড়া হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2006, 07:42 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

বাংলাদেশ সচিবালয়ের সম্মেলন কক্ষে সোমবার অনুষ্ঠিত এক বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়।

বৈঠকে জানানো হয়, পিজিসিবি’র ৯১ কোটি এবং ডেসকো’র ৩২ কোটি টাকার শেয়ার বাজারে বিক্রি করা হবে। ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)  বাজারে শেয়ার ছাড়ার ব্যাপারে ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ারগুলো জনসাধারণের কাছে বিক্রি করা হবে।

পিজিসিবি ও ডেসকো’র ২৫ শতাংশ শেয়ার যথাসময়ে বাজারে আনার লক্ষ্যে কাগজপত্র তৈরি ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বৈঠকে নির্দেশ দেওয়া হয়।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী জনাব ইকবাল মাহমুদ বলেন, পিজিসিবি ও ডেসকোর শেয়ার বাজারে ছাড়া হলে প্রতিষ্ঠান দুটির পুঁজি মজবুত হওয়ার পাশাপাশি পুঁজিবাজারও উল্লেখযোগ্যভাবে চাঙ্গা হবে।

তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পরপরই প্রতিষ্ঠান দুটির শেয়ার পুঁজি বাজারে ছাড়ার পদক্ষেপ নেয়।

পর্যায়ক্রমে সকল বিদ্যুৎ কোম্পানির শেয়ার বাজারে ছাড়া হবে বলে মন্ত্রী জানান।

বৈঠকে বিদ্যুৎ বিভাগের সচিব আনহ আখতার হোসেন, পিডিবি ও পিজিসিবি