ফেনীর গ্যাসের জন্যে সরকারের দেওয়া মূল্য সংক্রান্ত প্রস্তাব নাইকো সক্রিয়ভাবে বিবেচনা করছে
কানাডিয়ান নাইকো রির্সোসেস লিমিটেড রোববার বলেছে,পরিত্যাক্ত ফেনী গ্যাস ফিল্ডের উৎপাদিত ও সরবরাহকৃত গ্যাসের মূল্য সংক্রান্ত সরকারের প্রস্তাব তারা সক্রিয়ভাবে বিবেচনা করছে।
নাইকো বাংলাদেশের কান্ট্রি প্রধান ব্রায়ান জে এডলফ সাংবাদিকদের বলেন, ‘এখনো পর্যন্ত আমরা এই মূল্যের সাথে সম্মত না, কিন্তু এটা আমরা সক্রিয়ভাবে বিবেচনা করছি’।
রাষ্ট্রা পরিচালিত তেল, গ্যাস খনিজ সম্পদ কর্পোরেশন এবং পেট্রোবাংলার সাথে সোমবার নাইকোর গ্যাস ক্রয়সংক্রান্ত এবং ফেনী গ্যাস ক্ষেত্রের জন্যে সরকার প্রস্তাবিত প্রতি হাজার কিউবিক ফিট (এমসিএফ) গ্যাস ১.৭৫ ইউএস ডলারে বিক্রয় চুক্তি (জিপিএসএ) সাক্ষরের জন্যে আলোচনা বসার একদিন আগে তিনি এ মন্তব্য করলেন।
তিনি বলেন, ‘আমরা জানিনা কি পরিমাণ গ্যাস উত্তোলন করা সম্ভব হবে। যদি এটা ব্যাপক হয় তাহলে সরকারের প্রস্তাবিত মূল্য ঠিক আছে, কিন্তু তা যদি না হয়, তাহলে আমরা উৎপাদন ব্যয় তুলতে পারব না’।
তিনি বলেন, ‘আলোচনা চালু রয়েছে এবং আমরা আলোচনা চালিয়ে যেতে চাই’।
তিনি আরো জানান, নাইকোর ফেনীতে আরো দু’টি এবং ছাতক পূর্ব ও ছাতক পশ্চিম নামে ছাতকে দু’টি কুপ খননের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, ফেনীতে দু’টি কুপের জন্যে বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ১৬ মিলিয়ন ইউএস ডলার, যেখানে ছাতক পূর্ব ও পশ্চিমে এর পরিমাণ যথাক্রমে ১৪ এবং ১২ মিলিয়ন ডলার ।
বাংলাদেশে বর্তমানে নাইকোর সাম্ভব্য মোট বিনিয়োগের পরিমাণ ৪২ মিলিয়ন ইউএস ডলার বলে নাইকের বাংলাদেশ প্রধান উল্লেখ করেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, টেংরাটিলা নামে পরিচিত ছাতক গ্যাস ক্ষেত্রে দু’বার আগুন নিয়ন্ত্রণে আনতে ১৭ মিলিয়ন ইউএস ডলারসহ ইতিমধ্যে তারা বাংলাদেশে মোট ১৫০ ইউএস ডলার ব্যয় করেছে।
২০০৪ সালের নভেম্বর থেকে নাইকো ফেনীর গ্যাস সরবরাহ করছে। সরকারের অনুরোধে কোন প্রকার জিপিএসএ স্বাক্ষর ছাড়াই ফিল্ডটি থেকে তারা সরবরাহ কাজ শুরু করে।
ফিল্ডটিতে বর্তমানে সরবরাহের পরিমাণ দিন প্রতি ৩৩ মিলিয়ন কিউবিক ফিট (এমএমসিএফডি)।
‘যদি একটি কমপ্রেসার সংযোজন করা হয়, তাহলে উৎপাদন আরো ১০ এমএমসিএফডি বৃদ্ধি পাবে বলে ব্রায়ান এডলফ জানান।
তিনি সাংবাদিকদের বলেন, ‘ছাতকে উৎপাদন শুরু হওয়ার পর, ফেনী এবং ছাতক থেকে সবমিলিয়ে ১০০ এমএমসিএফডি গ্যাস সরবরাহ করতে পারব বলে আমরা আশাবাদী’।
