২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া এনার্জি বাংলাদেশের পুঁজি বাজারে তালিকাভূক্ত হওয়ার পরিকল্পনা করেছে

ফুলবাড়ীতে দুই বিলিয়ন মার্কিন ডলারের কয়লা খনি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনাকারী এশিয়া এনার্জি শনিবার এক ঘোষণায় জানিয়েছে যে কোম্পানিটি বাংলাদেশের পুঁজি বাজারে তালিকাভূক্ত হওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2006, 05:03 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

বাংলাদেশে গ্র“পের সাবসিডিয়ারি জানায়, এ বছরের শেষের দিকে ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের জন্য অধিকাংশ বৈদেশিক মালিকানার মার্চেন্ট ব্যাংক ইক্যুইটি পার্টনার্স লিমিটেডের (ইপিএল) সাথে কয়েক মাসের বিস্তারিত আলোচনার পর শনিবার এ সংক্রান্ত এক ‘লেটার অব ইনটেন্ট’ (এলওআই) স্বাক্ষরিত হয়।

এশিয়া এনার্জি কর্পোরেশন (বাংলাদেশ) পিটিওয়াই লি: এর প্রধান নির্বাহী কর্মকর্তা গ্যারি লাই বলেন, “এই সিদ্ধান্তটি বাংলাদেশের বিনিয়োগকারীদের এই বৃহৎ উন্নয়ন প্রকল্পে অংশীদার করার ব্যপারে এশিয়া এনার্জির প্রতিশ্র“তির একটি অংশস্বরূপ। এটি বাংলাদেশে আমাদের দীর্ঘ মেয়াদি প্রতিশ্র“তির একটি পরিমাপকও বটে।”

লাই এবং ইপিএল এর পরিচালক সাইফুল ইসলাম ঢাকায় এশিয়া এনার্জি অফিসে ‘লেটার অব ইনটেন্ট’ স্বাক্ষর করেন।

এশিয়া এনার্জি বাংলাদেশ সরকারের সাথে সম্পাদিত একটি চুক্তির আওতায় এদেশে কার্যক্রম পরিচালনা করছে এবং এটি প্রকল্প অনুমোদনের শেষ পর্যায়ে আছে। প্রতি বছর দেড় কোটি (১৫ মিলিয়ন) টন কয়লা উত্তোলনের লক্ষ্য নিয়ে কোম্পানিটি দিনাজপুরের ফুলবাড়ী কয়লা প্রকল্পে বিনিয়োগ করছে।

কোম্পানীটি ফুলবাড়ীতে ৫৭২ মিলিয়ন টন উচ্চ মানের থারমাল ও সেমি - সফ্ট কোকিং কয়লার মজুদ পেয়েছে এবং বর্তমান চুক্তির আলোকে এর ‘স্কিম অব ডেভেলপমেন্ট’ সরকারি অনুমোদনের অপেক্ষায় আছে। ২০০৫ সালের সেপ্টেম্ব^রে খনি প্রকল্পের জন্য পরিবেশগত ছাড়পত্র দেয়া হয়েছে।

কোম্পানি জানায়, প্রকল্প অনুমোদনের পর পরই স্থানীয় বাজারের জন্য শেয়ার প্লেসমেন্টের প্রক্রিয়া গ্রহণ করা হবে।

এ বছরের শেষের দিকে ফুলবাড়ীতে খননপূর্ব কার্যক্রম শুরু হওয়ার কথা। ২০০৮ সালের শেষের দিকে এখানে প্রথম কয়লা উত্তোলনের আশা করা হচ্ছে এবং ২০১৩ সালের মধ্যে বাৎসরিক উৎপাদন ১৫ মিলিয়ন টনে উন্নীত হবে। কোম্পানিটি খনির পাশে একটি ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের প্রস্তাবও করেছে।

এশিয়া এনার্জি আশা করছে বছরে সাড়ে চার মিলিয়ন টন কয়লা বাংলাদেশের শিল্প ও বিদ্যুৎ খাতে ব্যবহারের জন্য রাখা হবে। সরকারি অনুমোদনের পর পরই স্থানীয় বাজারে কয়লা বিপণন ও বন্টন কাজের জন্য ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট’ আহবান করা হবে। খনির সহসম্পদ বস্তু যেমন কেওলিন, বালি ও অন্যান্য বস্তুর জন্যও এরকম বিপণন ব্যবস্থা রাখা হবে।

প্রকল্প ও এর সংস্লিষ্ট কম্যুনিটি আবাসনের ব্যবস্থার মত অবকাঠামো কাজের জন্য স্থানীয় নির্মাণ চুক্তি আহবান করা হবে।

এশিয়া এনার্জির প্যারেন্ট কোম্পানী এশিয়া এনার্জি পিএলসির শেয়ার লন্ডন স্টক এক্সচেঞ্চের অলটারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটে (এআইএম) লেনদেন হচ্ছে। এর লন্ডনভিত্তিক উপদেষ্টাদের অন্যতম হচ্ছে জেপি মরগ্যান ক্যাজিনোভ ও বারকেইস ক্যাপিটাল।

ইক্যুইটি পার্টনার্স লি: (ইপিএল) সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্চ কমিশনের লাইসেন্সপ্রাপ্ত একটি পূর্ণাঙ্গ সার্ভিস মার্চেন্ট ব্যাংক। এর মার্কেট ক্যাপিটালাইজেশনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানী লাফার্জ সুরমা সিমেন্টের পুঁজি বাজার নিবন্ধন কাজের অভিজ্ঞতা রয়েছে। মুম্বাই স্টক এক্সচেঞ্চে তালিকাভূক্ত ম্যারিকো ইন্ডস্ট্রিজ লি: এর ক্রস বর্ডার এক্যুইজিশনসহ আরো কয়েকটি সফল পুঁজি বাজার তালিকাভূক্তি ও এডভাইজরি ম্যান্ডেটের কাজও ইপিএল করেছে। সম্প্রতি ইপিএল জার্মান ডেভেলপমেন্ট কোম্পানির জন্য বাংলাদেশে নতুন ব্যবসা সুযোগ চিহ্নিত করে দেয়ার অন্যতম পার্টনার হিসেবে নিযুক্ত হয়েছে।