বিশ্ব বাণিজ্য সংস্থার সাম্প্রতিক নীতির ফলে বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে
বিশ্বের দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলো উন্নত দেশের সাথে প্রতিযোগিতায় টিকে থাকার যোগ্যতা অর্জন করতে না পারায় বিশ্ব বাণিজ্য সংস্থা (ডাব্লিউটিও)’র চলতি আলোচনায় তাদের লাভবান হওয়ার সম্ভাবনা কম।
গবেষণায় দেখা গেছে, উন্নত দেশগুলোর কৃষি ও ভারী শিল্প বৈশ্বিক অর্থনীতির সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে না পারার কারণেই দরিদ্র দেশগুলোর অর্থনীতি হুমকির মুখে পড়বে।
ওয়াশিংটনভিত্তিক ‘কার্নেগি এনডোর্সমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস’ সংস্থার গবেষক স্যান্ড্রা পোলেস্কি তার ‘উইনারস অ্যান্ড লুজারস’ নামক গবেষণাপত্রে বলেছেন, এবারের ‘দোহা ডেভেলপমেন্ট রাউন্ড’ শীর্ষক বিশ্ব বাণিজ্য সংস্থার আলোচনায় দরিদ্র দেশগুলোর প্রকৃতপক্ষে কোন উপকারই হবে না।
গবেষণায় স্যান্ড্রো পোলাস্কি উল্লেখ করেন, নতুন বাণিজ্য চুক্তির ফলে পরিস্কারভাবে একটি অংশ অর্থনৈতিকভাবে ব্যাপক সুবিধা লাভ করবে এবং অন্য একটি অংশ ক্ষতিগ্রস্থ হবে।
বিশ্বের দরিদ্রতম দেশগুলোই প্রথমে এই অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হবে। বাংলাদেশ সহ পূর্ব আফ্রিকা ও উত্তর অফ্রিকার অনুন্নত গরীব দেশগুলো এবং ভিয়েতনাম, মেক্সিকো ও চীন সার্বিকভাবে এই অর্থনৈতিক ক্ষতির শিকার হবে।
উন্নয়নশীল দেশগুলোর পৃথকীকৃত কৃষি শ্রম বাজার ও শহরে অপ্রশিক্ষিত শ্রম বাজারে বেকারত্বের পরিসংখ্যান ও তথ্যের উপর ভিত্তি করে পোলাস্কি ১১৬ পৃষ্ঠার এই গবেষণা পত্র প্রকাশ করেন।
পোলাস্কি বলেছেন, মুক্ত বাণিজ্য নীতি আনর্তজাতিকভাবে সামন্যই সুফল বয়ে আনবে। এরফলে পৃথীবির মানুষের সামগ্রিক আয় ৪০ থেকে ৬০ বিলিয়ন বেড়ে যাবে। যা বর্তমান বৈশ্বিক জিডিপির ০ দশমিক ২ শতাংশেরও কম।
এমনকি মুক্ত বাণিজ্য সুবিধা নিতে গিয়ে উন্নত বিশ্বের সাথে সামঞ্জস্য রাখার চেষ্টায় অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোর যে ব্যয় হবে, তা প্রকৃত লাভের চেয়ে বেশীও হতে পারে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
বর্তমানে বিশ্ব বাণিজ্য সংস্থার আলোচনায় যে সব বাণিজ্য নীতির প্রাধান্য পাচ্ছে তাতে করে এটা পরিস্কার যে অর্থনৈতিকভাবে উন্নত ও শক্তিশালী দেশগুলো বিশ্বব্যাপী মুক্ত বাণিজ্যের সকল সুবিধা ভোগ করার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাবে। ফলে সামগ্রিকভাবে খুব কম দেশই অর্থনৈতিকভাবে লাভবান হবে।
অনুন্নত দেশগুলোর ক্ষেত্রে মোট জাতীয় উৎপাদন এক শতাংশ হ্রাস বা বৃদ্ধি পেতে পারে। এক্ষেত্রে ধারনা করা হচ্ছে চীন সবচেয়ে বেশী লাভবান হবে কেননা চীনের জাতীয় উৎপাদন ০ দশমিক ৮ শতাংশ থেকে ১ দশমিক ২ শতাংশ বৃদ্ধির সম্ভবনা রয়েছে।
