২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ মুরিং টার্মিনাল বেসরকারি খাতে হস্তান্তর রুখতে বাসদের আহ্বান

জনগণের কষ্টার্জিত অর্থ ব্যয়ে নির্মিত নিউ মুরিং কনটেইনার টার্মিনাল বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়ায় নামে বিশাল জাতীয় সম্পদ লুট করতে লুটেরাদের সুযোগ করে দেওয়া হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2006, 09:28 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

জাসদের আহ্বায়ক খালেকুজ্জামান বৃহস্পতিবার এক বিবৃতিতে একথা বলেন।

তিনি বলেন, চট্টগ্রাম বন্দর দিয়ে আমাদের আমদানি--রপ্তানি বাণিজ্যের জাতীয় অর্থনীতির ৮০ ভাগ সংগ্রহ হয়।

খালেকুজ্জামান জানান, এ বন্দর বেসরকারি খাতে দেওয়া হলে গোটা দেশটি কিছু সার্থান্বেষী ব্যক্তির কাছে জিম্মি হয়ে পড়বে।

তিনি অভিযোগ করেন, এর আগেও বিগত সরকারের মতো বর্তমান সরকার মার্কিন কোম্পানি এসএসএ-র কাছে চট্টগাম বন্দর লিজ দেওয়ার উদ্যোগ নিয়েছিল।

আন্তর্জাতিক টেণ্ডারের মাধ্যমে নিউমুরিং টার্মিনাল বেসরকারি খাতে দেওয়ার উদ্যোগ ওই চক্রান্তেরই আরেকটি লেবাস বলে বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করা হয়।

তিনি এসএসএ বিরোধী আন্দোলনের মতো বন্দর সেরকারি খাতে দেওয়ার বর্তমান উদ্যোগের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তোলার জন্য সকল দেশপ্রেমিক শক্তির প্রতি আহ্বান জানান।