২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে বিশ্ব ক্রেতা অধিকার দিবস পালিত

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বুধবার বিশ্ব ক্রেতা অধিকার দিবস পালিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2006, 06:20 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

এ বছর এই দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে--‘সবার জন্যে টেকসই জ্বালানির নিশ্চয়তা’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাবিশ্বের প্রায় ১১৩ টি দেশে এ দিবস পালিত হয়েছে।

দিবসটি উদ্যাপন উপলক্ষে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বুধবার  আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।

এছাড়া ক্যাব ছয়টি বিভাগীয় শহরসহ মোট ৩৩ টি জেলায় একযোগে দিবসটি উদযাপনের কর্মসূচি গ্রহণ করে।