খাদ্য নিরাপত্তা কর্মসূচির জন্যে সমন্বিত অ্যাডভোকেসি কার্যক্রম জরুরি
জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থা ডব্লিউএফপি বাংলাদেশের অতিদরিদ্র জনগণের বিশেষ করে নারী ও শিশুদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও তাদের জীবনধারণের উপায় বি¯তৃত করতে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
রাজধানী ঢাকায় ডব্লিউএফপি আয়োজিত ‘অ্যাডভোকেসি নেটওয়ার্কিং ও প্ল্যানিং’ বিষয়ক কর্মশালায় অংশগ্রহণকারীরা বুধবার খাদ্য নিরাপত্তা ও জীবনধারণের উপায় বি¯তৃত করার ব্যাপারে বিশ্ব খাদ্য সংস্থার অঙ্গীকারের প্রতি একমত পোষণ করেন। পাশাপাশি অতিদরিদ্র পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে জোরালো সমন্বিত অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
সরকারি সংস্থা, ডব্লিউএফপি ও বেসরকারি সংস্থা (এনজিও) থেকে আগত পঁচিশজন প্রতিনিধি কর্মশালায় অংশ নেন। উপযুক্ত অ্যাডভোকেসি কর্মসূচি, পরিকল্পনা ও ডব্লিউএফপির সহযোগিতায় পরিচালিত ভিজিডি (ভালনারেবল গ্র“প ডেভেলপমেন্ট) ও সমন্বিত খাদ্য নিরাপত্তা কর্মসূচি (আইএফএস)বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের (স্টেকহোল্ডার) মধ্যে বোঝাপড়া বৃদ্ধি করতে কর্মশালার আয়োজন করা হয়।
ঢাকা অঞ্চলের কর্মশালার ঘোষণা দিতে গিয়ে ডব্লিউএফপির আবাসিক প্রধান ডগলাস ব্রডারিক বুধবার খাদ্য নিরাপত্তা ত্বরান্বিত ও অতিদরিদ্রদের অসহায়ত্ব হ্রাস করতে সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানান। তিনি বলেন, উন্নয়ন প্রক্রিয়ায় অংশীদারিত্ব খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন অংশদারের বিভিন্ন ক্ষমতা রয়েছে। তাই উন্নয়ন এজেন্ডা নির্ধারণ ও অ্যাডভোকেসি কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করতে সকলের অংশগ্রহণ প্রয়োজন।
প্রশিকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল আলম ও ডব্লিউএফপির অ্যাডভোকেসি শাখার প্রধান এম এনামুল হক মঙ্গলবার থেকে শুরু হওয়া দুইদিনের কর্মশালাটি পরিচালনা করেন।
কর্মশালার শেষ দিনে অংশগ্রহণকারীরা পরবর্তী একবছরের জন্যে ভিজিডি ও আইএফএস কার্যক্রমের অ্যাডভোকেসি কর্মপরিকল্পনা প্রণয়ন করেন।
