রাজধানীতে ৩ দিনব্যাপী থাই মেলা শনিবার শুরু
রাজধানীর বসুন্ধরা সিটি প্রদর্শনী সেন্টারে শনিবার থেকে তিনদিনব্যাপী থাই পণ্য মেলা শুরু হচ্ছে।
থাই রপ্তানি উন্নয়ন ব্যুরো এই মেলার আয়োজন করেছে। এ মেলায় ৫৬টি থাই কোম্পানি ১২ ধরনের পণ্য প্রদর্শন করবে।
এ মেলায় গাড়ির যন্ত্রাংশ, রাসায়নিক দ্রব্যাদি, শিশুদের পণ্য, খেলাধুলার সামগ্রী, নির্মাণ সামগ্রী ও হার্ডওয়্যার, বৈদ্যুতিক সরঞ্জামাদি, খাদ্য ও পানীয়, আসবাবপত্র, উপহার সামগ্রী, হাসপাতাল ও মেডিকেল পণ্য এবং স্টেশনারি দ্রব্যাদি প্রদর্শন করা হবে।
