২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী ব্যাংক থেকে ড্রাফট পাঠানোর ক্ষেত্রে অনিয়ম, বাংলাদেশ ব্যাংকের কারণ দর্শাও নোটিশ

একটি অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে অর্থ নেয়ার ক্ষেত্রে ইসলামী ব্যাংক তার অ্যাকাউন্ট হোল্ডারদের সাক্ষর কেন মিলিয়ে নেয় না এব্যাপারে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের ব্যখ্যা চেয়েছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সূত্রে এখবর জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2006, 09:48 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

জঙ্গি নেতা জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর প্রধান শায়খ আবদুর রহমান ধরা পড়ার পর বাংলাদেশ ব্যাংক কয়েকটি ব্যাংকের কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে এই চিঠি ইস্যু করে।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বিডিনিউজকে বলেন, আমরা ইসলামী ব্যাংকের দুটি অ্যাকাউন্টের লেনদেনে গড়বড় দেখতে পেয়েছি। 

তিনি বলেন, একজন অ্যাকাউন্ট হোল্ডারের ভূয়া পরিচয দিয়ে একব্যক্তি ইসলামী ব্যাংকের গাজীপুর শাখা থেকে অন্য এক ব্যক্তির নামে সাতটি ড্রাফট পাঠায়। কিন্তু সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তা ড্রাফট ইস্যুর সময় ওই ব্যক্তি এবং অ্যাকাউন্ট হোল্ডারের স্বাক্ষর যাচাই করে দেখে নি।

বাংলাদেশ ব্যাংকের অপর এক কর্মকর্তা বলেন, ব্রাঞ্চ থেকে যিনি ড্রাফট পাঠাচ্ছেন এবং যার অ্যাকাউন্ট ব্যবহার করে তা পাঠানো হচ্ছে তাদের স্বাক্ষর যাচাই করে দেখা ব্যাংক কর্মকর্তার দায়িত্ব। তিনি বলেন, এটি না করা হলে তা নিশ্চয়ই ব্যাংক বিধিমালা বরখেলাপ।

সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংক বিষয়টির ব্যাখ্যা চেয়ে ইসলামী ব্যাংকের নির্বাহী প্রেসিডেন্ট আবদুর রকিবকে একটি কারণ দর্শানোর নেটিশ পাঠিয়েছে।

তদন্ত দলটি নিশ্চিত হয়েছে ইসলামী ব্যাংকের গাজীপুর শাখা থেকে সাতটি টিটি ইস্যু করে সিলেটের লালদিঘীর পাড় শাখা পাঠানো হয়েছে।

সূত্র জানায়, এবছরের জানুয়ারি ও ফেব্র“য়ারি মাসে এ পদ্ধতিতে সোয়া চার লাখ টাকা পাঠানো হয়।