বাণিজ্য সচিব ও এফবিসিসিআই নেতাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআিই) নেতৃবৃন্দ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব মো. আব্দুল করিমের মধ্যে মঙ্গলবার এক বৈঠক অনুষ্ঠিত হয়।
এফবিসিসিআই সভাকক্ষে সভাপতি মীর নাসির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এফবিসিসিআই'য়ের প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আলী, সহ-সভাপতি দেওয়ান সুলতান আহমেদ ও এফবিসিসিআই পরিচালকরা উপস্থিত ছিলেন।
এফবিসিসিআই সভাপতি তার বক্তব্যে এফবিসিসিআই সচিবালয়ের অবকাঠামোগত অপ্রতুলতা, অপর্যাপ্ত দক্ষতা এবং আর্থিক সমস্যাসহ এফবিসিসিআই’র বিভিন্ন বিষয় তুলে ধরেন।
এফবিসিসিআই মহাসচিব সৈয়দ জামালউদ্দিনের কার্যক্রম নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন।
বাণিজ্য সচিব মো. আব্দুল করিম তার পক্ষ থেকে সম্ভাব্য সকল সহযোগিতার ব্যাপারে এফবিসিসিআই'কে আশ্বস্ত করেন। তিনি এফবিসিসিআই’র ভূমিকার প্রশংসা করেন।
অন্যান্যের মধ্যে এফবিসিসিআই পরিচালক আবুল কাশেম আহমেদ, রফিকুল ইসলাম এফসিএ ও আলহাজ্ব হারুন অর রশিদ সভায় বক্তব্য রাখেন।
