চট্টগ্রামে অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে বিজিএমইএ’র তদন্ত কমিটি গঠন
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) চট্টগ্রামের টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে একটি তদন্ত কমিটি গঠন করেছে।
ওই ঘটনায় ৮৫ জন নিহত এবং শতাধিক লোক আহত হয়।
বিজিএমইএ’র সভাপতি টিপু মুন্সী বিডিনিউজকে জানান, আমরা অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে একটি তদন্তকারী দল ঘটনাস্থলে পাঠিয়েছি।
তিনি বলেন, বিজিএমইএ’র সহসভাপতি এসএম আবু তায়েব সাত সদস্য বিশিষ্ট তদন্তকারী দলের নেতৃত্ব দিচ্ছেন।
তিনি বলেন, বিজিএমইএ প্রত্যেক মৃত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে এ লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদান করা হবে।
তিনি এ অগ্নিকাণ্ডকে একটি দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে বলেন, বিজিএমইএ বিষয়টিকে কমপ্লেইস ইস্যু হিসেবে ক্রেতাদের বোঝানোর চেষ্টা করবে।
তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্যে আমরা একটি বার্ষিক সাধারণ সভার আয়োজন করবো।
