বাংলাদেশ চা উৎপাদনে নতুন রেকর্ড সৃষ্টি করেছে
বাংলাদেশ গত বছর ৬০ মিলিয়ন কেজি চা উৎপাদন করে রেকর্ড পরিমাণ লক্ষ্যমাত্রা অর্জন করেছে।
চা শিল্পের সাথে সংশ্লিষ্ট সূত্র জানায়, এই প্রথম চা উৎপাদনে বাংলাদেশ অতীতের লক্ষ্যমাত্রা অর্জনের রেকর্ড ছাড়িয়ে গেছে।
২০০৫ সালে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল ৫৭.৫০ মিলিয়ন কেজি। অনুকুল আবহাওয়ার কারণে এবছর রেকর্ড পরিমাণ চা উৎপাদিত হয়েছে। ১৯৯৮ সালে সর্বোচ্চ ৫৯.৫০ মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়েছিল।
চা বিশেষজ্ঞরা জানান, আগস্টে প্রয়োজনীয় সূর্যরশ্মি থাকলে এবং বিদ্যুতের লোডশেডিং না থাকলে আরও চা বেশি উৎপাদিত হতো।
পরিসংখ্যান অনুযায়ী দেখা যায়, খরাজনিত কারণে নব্বই’র দশকে তিন বছর ও আশি’র দশকে চার বছর চা উৎপাদন মারাত্মভাবে হ্রাস পেয়েছিল। চা বাগানের ম্যানেজাররা জানান, গত বছর লোডশেডিং না হলে ৯৫ মিলিয়ন কেজি চা উৎপাদিত হত।
চা বিশেষজ্ঞরা জানান, দেশের চা শিল্প মুলত নির্ভর করে প্রকৃতির উপর। চা ব্যবসায়ীদের জন্য এই উৎপাদন আশার আলো সঞ্চার করবে বলে ধারণা করা হচ্ছে।
