অনিয়মের প্রতিবাদে র্যাডিসন হোটেলের কর্মকর্তা-কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট
দেশের নতুন পাঁচতারা হোটেল র্যাডিসন ওয়াটার গার্ডেন চালু হওয়ার মাত্র ১৮ দিনের মাথায় এর কর্তকর্তা-কর্মচারীরা কর্তৃপক্ষের অনিয়মের প্রতিবাদে বুধবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে।
সূত্র জানায়, অভ্যর্থনা বিভাগের মোট ৫২ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ৪০ জন এ ধর্মঘটে অংশ নেয়।
সূত্র জানায়, র্যাডিসনের সাতজন অস্ট্রেলীয় কর্মকর্তা ১৪ টি কক্ষ দখল করে আছেন। এতে প্রতিমাসে হোটেলের ৬০ হাজার মার্কিল ডলার লোকসান হচ্ছে।
এছাড়াও তাদের খাবার ও অন্যান্য খরচ বাবদ হোটেলের অতিরিক্ত এক লাখ টাকা ব্যয় হচ্ছে বলে সূত্র জানায়।
হোটেলের অভ্যর্থনা বিভাগের ম্যানেজার শাফকাতের সাথে যোগাযোগ করা হলে তিনি ধর্মঘটের ব্যাপারে কোনও মন্তব্য করতে রাজি হননি।
আন্তর্জাতিক মানের সেবা প্রদানের প্রতিশ্রুতি নিয়ে ১১ ফেব্রুয়ারি যাত্রা শুরু করার পর র্যাডিসন ওয়াটার গার্ডেন গ্রাহকদের কাছ থেকে বেশ সাড়া পেতে থাকে।
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৫ ফেব্রুয়ারি এ হোটেলটি আনুষ্ঠিনিকভাবে উদ্বোধন করেন।
বিশ্বের নামকরা হোটেল পরিচালনাকারীদের অন্যতম র্যাডিসন হোটেল অ্যান্ড রিসোর্ট। এটি বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের ৬১ টি দেশে ৪৩৫ টি হোটেল পরিচালনা করছে।
বাংলাদেশে সেনা হোটেল ডেভেলপমেন্ট লিমিটেডের (এসএইচডিএল) মালিকানাধীন এবং কার্লসন হোটেলস এশিয়া প্যাসিফিকের পরিচালনাধীন আটতলা বিশিষ্ট এ হোটেলটিতে পাঁচটি স্যুটসহ ২০৬ টি কক্ষ রয়েছে।
