২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে সারের দাবিতে কৃষকদের বিক্ষোভ, অনির্দিষ্টকাল হরতালের হুমকি

সারের অভাবে নড়াইলের ইরি ও বোরো চাষীরা বুধবার শহরে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2006, 04:59 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

জেলা কৃষক লীগ আয়োজিত এ বিক্ষোভের সময় বিক্ষুদ্ধ কৃষকরা এক থেকে দেড় ঘন্টা ধরে প্রেসক্লাবের সামনের রাস্তাসহ শহরের বেশ কিছু সড়ক অবরোধ করে রাখে। এসময় তারা চোরাচালান এবং সারের কৃত্রিম সংকট সৃষ্টিকারী অবৈধ মজুদদারদের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকে।

পরে জেলা কৃষক লীগ নেতা মো: মশিউর রহমান বিশ্বাসের সভাপতিত্বে বিক্ষুদ্ধ কৃষকরা একটি সমাবেশ করে। এতে হাফিজুর রহমান, রামপ্রসাদ ও লিয়াকত হোসেনসহ অনেকে বক্তব্য রাখেন।

সমাবেশে মো: মশিউর রহমান বলেন, প্রয়োজনীয় সার সরবরাহ করা না হলে কৃষকরা আগামীকাল থেকে অনির্দিষ্টকালের হরতালের ডাক দেবে।

পরে জেলা প্রশাসক মো: নুরুদ্দিন আহমেদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুদ্ধ কৃষকদেরকে ন্যায্যমূল্যে সার সরবরাহের আশ্বাস দেন।