সার সংকট: মধ্যসত্ত্বভোগীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে মনিটরিং কমিটির সুপারিশ
আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সোমবার সার পরিবহন সমস্যা বিষয়ে গঠিত মনিটরিং কমিটি সার সংকটের জন্যে দায়ী মধ্যসত্ত্বভোগীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে।
এদিকে সার পরিবহন স্বাভাবিক রাখতে সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুট পারমিট ছাড়া এবং শুল্ক প্রদান না করে যেসব যানবাহন চলাচাল করছে তাদের কাছ থেকে জরিমানা সংগ্রহ না করার নির্দেশ দিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠকে শিল্প উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।
বৈঠকে বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতির চেয়ারম্যান জিএম সিরাজ এমপি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান এমপি, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান শিমুল বিশ্বাস প্রমুখ।
