২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ‘জাপানকে জানুন’ শীর্ষক তিন দিনব্যাপী প্রদর্শনী সমাপ্ত

রাজধানীর জাতীয় জাদুঘরে ‘জাপানকে জানুন’ শীর্ষক তিন দিনব্যাপী প্রদর্শনী শুক্রবার শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2006, 06:51 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

বাংলাদেশ-জাপান যুব মৈত্রী সমিতি এবং জাপান দূতাবাসের যৌথভাবে আয়োজিত পদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ডিইউ) উপাচার্য অধ্যাপক এসএমএ ফয়েজ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ-জাপানের মধ্যকার ৩৪ বছরের কুটনৈতিক সম্পর্ক এবং বাংলাদেশ ও জাপানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করা লক্ষ্যে জাপান বাংলাদেশের সংস্কৃতি এবং অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে আগ্রহী বলে জাপানের রাষ্ট্রদূত মি. মাতসুসিরো হোরিগুচি উদ্বোধনী অনুষ্ঠানে মন্তব্য করেন।