২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসামের ‘গৌহাটি বানিজ্য মেলায়’ বাংলাদেশ অংশ নেবে

ভারতের আসামে ২০ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ অনুষ্ঠেয় ‘গৌহাটি বাণিজ্য মেলায়’ বাংলাদেশ অংশগ্রহণ করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2006, 06:28 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

রপ্তানী উন্নয়ন ব্যুরোর তত্ত্বাবধানে বাংলাদেশের ২৯টি ব্যবসায়ী প্রতিষ্ঠান নয় ধরনের পণ্য যেমন মেলামাইন, ড্রাই সেল ব্যাটারি, স্টেশনারি, খাদ্যদ্রব্য, আসবাবপত্র, কসমেটিকস ও টয়লেট্রিস, ভেষজ ঔষধ, হস্তশিল্প এবং হস্তচালিত তাঁত দ্রব্য ইত্যাদি নিয়ে ভারতের এই নিয়মিত আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নেবে।

মেলায় ইরান, পাকিস্তান, চীন, মায়নমার, ফিলিপাইন সহ আরও অনেক দেশ অংশগ্রহন করবে।

ভারতের পূর্বাঞ্চলের বাজার গুলোতে বাংলাদেশের পণ্যর পরিচিতি বৃদ্ধির জন্য বাংলাদেশ প্রতিবছর ভারতের এই বাণিজ্য মেলায় যোগ দেয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই বাণিজ্য মেলায় বাংলাদেশের অংশগ্রহণ বাংলাদেশী পণ্যে পরিচিতি আরও বৃদ্ধি করবে বলে রপ্তানী উন্নয়ন ব্যুরো আশাবাদী।