২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে ওয়ারিদ টেলিকমের নেটওয়ার্কের দায়িত্ব পেয়েছে এরিকসন

এলএম এরিকসন এবি জানিয়েছে, বাংলাদেশের ওয়ারিদ টেলিকমিউনিকেশন প্রা: লি: এর কাছ থেকে তারা জিএসএম/জিপিআরএস নেটওয়ার্ক স্থাপনের দায়িত্ব পেয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2006, 08:26 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

তবে এ ব্যাপারে আর্থিক বিষয় সংক্রান্ত বিস্তারিত কিছু জানানো হয়নি।

এরিকসন ওয়ারিদ নেটওয়ার্কের সকল মূল ও ট্রান্সমিশন যন্ত্রপাতিসহ রেডিও নেটওয়ার্কের যন্ত্রপাতি সরবরাহ করবে।

ওয়ারিদ টেলিকম আবুধাবী গ্রুপ অব দুবাই’র একটি শাখা যা বাংলাদেশে মোবাইল ফোন সার্ভিস পরিচালনার জন্য সম্প্রতি লাইসেন্স পেয়েছে।