পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন ও জাইকা’র চুক্তি স্বাক্ষর
বাংলাদেশের নারী উদ্যোক্তাদের মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন অ্যাজেন্সির (জাইকা) মধ্যে সম্প্রতি এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
গাজীপুরের ভবানীপুরে অবস্থিত পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ কর্মসূচি চলছে এবং এর যাবতীয় ব্যয় বহন করছে জাইকা।
বাংলাদেশে জাইকার আবাসিক প্রতিনিধি আকিও অ্যারাই এবং পিকেএসএফ’র সহকারী জেনারেল ম্যানেজার আকন্দ মো. রফিকুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ১০ ফেব্রুয়ারি এক চুক্তিতে স্বাক্ষর করেন।
আকন্দ মো. রফিকুল ইসলাম এর আগে ২০০৫ সালের ৮ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ জাপানের রাজধানী টোকিওতে জাইকার ‘সেমিনার অন ওমেন এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট: ট্রেনিং ফর লিডার্স’ এ অংশগ্রহণ ও প্রশিক্ষণ গ্রহণ করেন।
পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সাথে জড়িত গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তৃণমূল পর্যায়ের দেড় শ’ নারী উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করছেন।
