বেক্সিমকো ফার্মার নতুন দুইজন পরিচালক
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড রাব্বুর রেজাকে পরিচালক (বিপণন) এবং জাকারিয়া সিরাজ চৌধুরীকে পরিচালক (বিক্রয়) পদে নিয়োগ দিয়েছে।
এই নতুন দায়িত্বের আগে রেজা কোম্পানির নির্বাহী পরিচালক (বিপণন) এবং চৌধুরী নির্বাহী পরিচালক (বিক্রয়) পদে কর্মরত ছিলেন।
পদোন্নতি প্রসঙ্গে বেক্সিমকো ফার্মার প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান বলেন, বর্তমানে বেক্সিমকো ফার্মা একটি আন্তর্জাতিক মানের কোম্পানিতে পরিনত হয়েছে এবং এর সা¤প্রতিক অর্জন গর্ব করার মত। রেজা এবং চৌধুরী দুজনেরই কোম্পানির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে উল্লেখযোগ্য অবদান রয়েছে। আমি আশাবাদী যে তাদের অভিজ্ঞতা কোম্পানিকে ভবিষ্যতে আরো সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে।
রাব্বুর রেজা পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসীতে ব্যচেলর ডিগ্রি এবং কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। তার ফার্মাসিউটিক্যালস ও এফএমজিসি খাতের বিপণনে ১৩ বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি ১৯৯২ সালে বেক্সিমকো ফার্মায় তার চাকুরি জীবন শুরু করেন এবং এই কোম্পানিতে ১৯৯৭ সাল পর্যন্ত চাকুরি করেন। এর পর তিনি অষ্ট্রেলিয়ার মিল্টন ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে ছয় বছর কর্মরত ছিলেন। ২০০৫ সালে পূনরায় তিনি বেক্সিমকো ফার্মায় নির্বাহী পরিচালক (বিপণন) পদে যোগদান করেন। তিনি অষ্ট্রেলিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এবং আমেরিকান সোসাইটি অব হেলথ সিস্টেম ফার্মাসিস্ট এর সদস্য।
জাকারিয়া সিরাজ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন। ফার্মাসিউটিক্যালস কোম্পানির বিক্রয় ব্যবস্থাপনায় তার ২৪ বছরের অভিজ্ঞতা আছে। তিনি ১৯৮৪ সালে বেক্সিমকো ফার্মায় যোগদান করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ন পদে ২২ বছর ধরে কর্মরত আছেন। ২০০২ সালের আগষ্ট মাসে তিনি বেক্সিমকো ফার্মার নির্বাহী পরিচালক (বিক্রয়) পদে পদোন্নতি পান। তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর এবং ইন্ডিয়ান স্কুল অব বিজনেস এ বিক্রয় ও বিপণন বিষয়ক উচ্চতর ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহন করেন।
