রিভার্স রেপো নিলামের ফলাফল প্রকাশ
বাংলাদেশ ব্যাংকে বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য রিভার্স রেপো নিলামে সোমবার ১৭১ কোটি টাকার পাঁচটি দরপত্র জমা ও গৃহীত হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিলামে এক দিন মেয়াদি ৮০ কোটি টাকার দুটি দরপত্র, তিন দিন মেয়াদি ৫০ কোটি টাকার একটি দরপত্র, ছয় দিন মেয়াদি ৩৪ কোটি টাকার একটি দরপত্র এবং সাত দিন মেয়াদি সাত কোটি টাকার একটি দরপত্র জমা পড়ে। গৃহীত দরপত্রের বার্ষিক সুদের হার ছিল এক দিন মেয়াদির জন্য শতকরা ৫.৬০ ভাগ, তিন দিন মেয়াদির জন্য শতকরা ৫.৭০ ভাগ এবং ছয় দিন মেয়াদির জন্য শতকরা ৬ ভাগ।
