২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বাণিজ্য ও বিনিয়োগ ইস্যুতে আলোচনার জন্যে এফবিসিসিআই প্রতিনিধি দলের পাকিস্তান গমন

বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর ৩১ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল রোববার পাকিস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2006, 08:39 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

সংগঠনের সভাপতি মীর নাসিরউদ্দিনের নেতৃত্বে দলটি পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী ও ফেডারেশন অব পাকিস্তান চেস্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (এফপিসিসিআই) নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করবেন।

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও তিন দিনের সরকারি সফরে পাকিস্তান গেছেন। দেশের ব্যাবসায়ীদের দলটিও তার সাথে যায়। তারা দুই দেশের মধ্যে পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগের বিষয়ে আলোচনা করবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এফবিসিসিআই এর প্রথম সহসভাপতি মোহাম্মদ আলী, এফবিসিসিআই এর পরিচালকবৃন্দ, ঢাকা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি সভাপতি এম এ মোমেন এবং সাবেক সভাপতি সাইফুল ইসলাম, ওমেন ইান্ট্রারপ্রিনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সভাপতি নাসরিন আওয়াল মিন্টু প্রতিনিধি দলের সাথে রয়েছেন।