২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ও ভিয়েতনাম ২০১০ সালের মধ্যে বাণিজ্য দ্বিগুন করবে

বাংলাদেশ ও ভিয়েতনাম দুই দেশের মধ্যে দ্বিমুখী বাণিজ্যের পরিমান ২০১০ সালের মধ্যে দ্বিগুন করে বর্তমানের ৫৪ মিলিয়ন মার্কিন ডলার থেকে ১০০ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য স্থির করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2006, 05:23 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে অর্থনৈতিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক সহযোগিতা সংক্রান্ত বাংলাদেশ-ভিয়েতনাম যৌথ কমিটির সভার শেষ দিনে মঙ্গলবার সহযোগিতা চুক্তি স্বাক্ষরের পর স্বাগতিক দেশের বাণিজ্য মন্ত্রী ট্রুয়াং দীন বলেন, বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যকার বাণিজ্য সঠিক পথেই রয়েছে।

বাণিজ্য মন্ত্রীর উদ্ধৃতি দিয়ে ভিয়েতনামের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমান ২০০১ সালের ১৯ দশমিক তিন মিলিয়ন মার্কিন ডলার থেকে বৃদ্ধি পেয়ে ২০০৫ সালে ৫৪ মিলিয়ন মার্কিন ডলারের পৌঁছায়। এটি ২০১০ সালের মধ্যে ১০০ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান উপস্থিত ছিলেন।

ভিয়েতনামের উপ-প্রধানমন্ত্রী ভু খোয়ানের সাথে বৈঠকালে সাইফুর রহমান বলেন, অর্থনৈতিক সংস্কার প্রক্রিয়াসহ অসংখ্য সাদৃশ্য নিয়ে অন্যান্য দেশের মতই ভিয়েতনাম এগিয়ে চলছে।

দুই দেশ একে অপরের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে বলে সাইফুর রহমান আশা প্রকাশ করেন।

উপ-প্রধানমন্ত্রী ভু খোয়ান বলেন, গত পাঁচ বছরে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক ব্যাপকভাবে প্রসারিত হয়েছে। দ্বিমুখী বাণিজ্য আরো সামনের দিকে এগিয়ে নিতে দুই দেশের ব্যবসায়ীদের একত্রে কাজ করতে উৎসাহ প্রদান করা উচিত বলে তিনি মন্তব্য করেন।

ভিয়েতনাম বাংলাদেশে ফ্যাব্রিক্স, সুতা, কম্পিউটার যন্ত্রপাতি ও কৃষিপণ্য রপ্তানি করে। আর তারা বাংলাদেশ থেকে টেক্সটাইল এক্সেসরিজ, চামড়া ও চামড়াজাত পণ্য আমদানি করে।