২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা স্টক এক্সচেঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, বোখারি নতুন সভাপতি

ঢাকা স্টক এক্সচেঞ্জ-এর ৪৪তম বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সভায় স্টক এক্সচেঞ্জ-এর পরিচালনা পরিষদের সভাপতি ও দুটি সহ-সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2006, 07:53 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

সভায় সভাপতিত্ব করেন ডিএসই-এর বিদায়ী সভাপতি মোহাম্মদ শফিক খান।

আগামী এক বছরের জন্যে আবদুল্লাহ বোখারি সভাপতি এবং আহমদ রশীদ লালী সিনিয়র সহ-সভাপতি ও এনইউএম ওলিউল্লাহ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

বার্ষিক সাধারণ সভায় ডিএসই সদস্যরা সর্বসম্মতভাবে বার্ষিক প্রতিবেদন গ্রহণ করেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০৬-০৮ সালের জন্যে সম্প্রতি নির্বাচিত চারজন পরিচালককেও সভায় অনুমোদন করা হয়।