২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজেএমসি’র পাটকল গত অর্থবছরে লোকসান দিয়েছে ১৭৩ কোটি টাকা

বিজেএমসির অধীনস্থ পাটকলগুলো ২০০৪-০৫ অর্থবছরে ১৭৩ কোটি ৮৭ লাখ টাকা লোকসান দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2006, 06:21 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

ওই পাটকলগুলোর বর্তমান দেনার পরিমান প্রায় এক হাজার ৬৬৯ কোটি ৫৯ লাখ টাকা।

বস্ত্র ও পাটমন্ত্রী শাজাহান সিরাজ সোমবার সংসদে মনিরুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে এ সব তথ্য জানান।

তিনি জানান, ওই লোকসানের জন্যে মোট ৮৩ টি কারণ চিহ্নিত করা হয়েছে।

এছাড়া ২০০৩-০৪ অর্থ বছরে বিজেএমসির অধীনে কর্মরত ছয় হাজার ৮৬৩ জন কর্মকর্তা ও কর্মচারিকে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে অবসর দেওয়া হয়েছে।

গোলাম মোহাম্মদ সিরাজের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে বর্তমানে বস্ত্র ঘাটতির পরিমান প্রায় ২৪৩ কোটি মিটার।

সৈয়দ মেহেদী আহমেদ রুমির এক প্রশ্নের জবাবে তিনি জানান, দেশীয় তুলা দিয়ে সুতা উৎপাদন করে চাহিদার মাত্র তিন থেকে চার শতাংশ পূরণ করা সম্ভব। বাকী চাহিদা পূরণে মোট ৩৫ কোটি কেজি তুলা আমদানি করতে হয়।