ঢাকায় ৭ ও ৮ ফেব্রুয়ারি অর্থনৈতিক অঞ্চলের বিস্তার এবং বিনিয়োগে প্রশাসনিক বাধা দূরীকরণ বিষয়ক কর্মশালা
সাউথ এশিয়া এন্টারপ্রাইজ ডেভোলপমেন্ট ফ্যাসিলিটি (এসইডিএফ) এবং ফিয়াস’র সহযোগিতায় বিনিয়োগ বোর্ড ঢাকায় শেরাটন হোটেলে আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি দুদিনব্যাপী এক কর্মশালার আয়োজন করেছে।
বিশ্বব্যাংকের নেতৃত্ব এবং বহুজাতিক দাতাসংস্থার অর্থায়নে বাংলাদেশ প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট সাপোর্ট প্রজেক্টে (পিএসডিএসপি) যৌথভাবে প্রস্তাবিত ১৫ কোটি ডলার প্রদান কর্মসূচির প্রস্তুতির আওতায় এ কর্মশালার আয়োজন করা হচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পিএসডিএফ’র পরিকল্পনা অনুসারে অর্থনৈতিক অঞ্চল গঠনের কৌশল এবং বিনিয়োগে প্রশাসনিক বাধা দূরীকরণ বিষয়ক গত প্রায় এক বছরে সরকার, এসইডিএফ এবং ফিয়াস কর্মকান্ডের কার্যধারা হিসেবে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।
এ দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এক বছরে এসইডিএফ এবং ফিয়াস বাংলাদেশ সরকারের সহযোগিতায় বেশ কটি গবেষণা চালিয়েছে।
বাংলাদেশে সরকারি ও বেসরকারি খাতের অংশগ্রহণে প্রাপ্ত ফলাফল কর্মশালায় আমন্ত্রিত অতিথিদের জানানো হবে। এ ছাড়া বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল গঠনে সমন্বিত কৌশল নিরুপণ এবং বিনিয়োগ বাধা দূরীকরণে প্রশাসনিক সংস্কারের লক্ষ্যে প্রস্তাবিত পরামর্শগুলো নিরীক্ষা করে দেখা হবে।
এসইডিএফ’র বিনিয়োগ পরিবেশ সমীক্ষা (আইসিএ) প্রোগ্রাম ম্যানেজার ক্রেইগ উইলসন, পিএসডিএসপি পরিকল্পনার অংশ হিসেবে কর্মশালার প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, প্রথম দিনের আলোচনায় অর্থনৈতিক অঞ্চলের ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক কৌশল এবং এর ভিত্তিতে পরবর্তী কর্মপন্থা সম্পর্কে একটি তালিকা তৈরীর সুযোগ সৃষ্টি হবে।
তিনি বলেন, কাক্সিখত বিনিয়োগ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি লক্ষ্যে পৌঁছতে কিভাবে শিল্প এলাকা, রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা, বিশেষ বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং সরকারি এবংবেসরকারি খাতের ভূমিকাই হবে এদিনের আলোচনার মূল বিষয়।
দ্বিতীয় দিনে বিনিয়োগের প্রতিবন্ধক অন্তত: ছয়টি প্রশাসনিক জটিলতা বিষয়ে পর্যালোচনা করা হবে। সংস্কার প্রস্তাবের কোনো সুযোগ আছে কি না; কিংবা থাকলে তার ধরণ সম্পর্কে কর্মশালায় পর্যালোচনা করা হবে। একটি বা দুটি বিষয়ে পাইল্ট নিয়ন্ত্রণের প্রভাবের ওপর সমীক্ষা করা হবে।
এ সব প্রকল্প থেকে প্রাপ্ত তথ্য প্রস্তাবিত পিএসডিএসপি এবং সরকারের দারিদ্র নিরসন কৌশলপত্রের লক্ষ্য নির্ধারণে সহায়ক ভূমিকা পালন করবে।
পিএসডি টাস্কফোর্স এবং পিএসডি কোর গ্রæপের সদস্যসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পিএসডিএসপি বেসরকারি খাতে পরামর্শক দল এবং সুশীল সমাজের সদস্যরা কর্মশালায় অংশ নেবেন।
