২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিআরজিএফ হিসেবে বাংলাদেশের জন্যে আইএমএফে ৯৭ দশমিক ২ ডলারের অনুমোদন

বাংলাদেশের অর্থনৈতিক সাফল্য পর্যালোচনা করে আন্তর্জাতিক অর্থ তহবিল দারিদ্র্য বিমোচন প্রবৃদ্ধি সহায়তার (পিআরজিএফ) আওতায় বাংলাদেশের জন্যে ৯৭ দশমিক দুই মিলিয়ন মার্কিন ডলার অনুমোদন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2006, 07:42 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

শনিবার আইএমএফ’র এক বিবৃতিতে একথা বলা হয়।

সর্বশেষ অনুমোদিত এ সহায়তা নিয়ে পিআরজিএফ’র আওতায় বাংলাদেশের মোট বরাদ্দ ৫৭৮ মিলিয়ন ডলারের মধ্যে ছাড়ের পরিমাণ হবে ৪০৯ দশমিক এক ডলার।

ওয়াশিংটনে শুক্রবার আইএমএফ’র নির্বাহী বোর্ডের সভায় পিআরজিএফ’র ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য পর্যালোচনা করে এ সহায়তার অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশকে আন্তর্জাতিক বাজারের সাথে সঙ্গতি রেখে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করতে, কর আদায় ও বাণিজ্যের ক্ষেত্রে সংস্কার সাধন, পরবর্তী অর্থবছরে কর প্রত্যাহার ও অনুদান কমাতে এবং মুদ্রাস্ফীতি স্থিতিশীল রাখতে সরকারের বর্তমান আর্থিক নীতিমালা জোরদার করতে অধিক মুক্ত বাজার নিশ্চিত করার পরামর্শ দিয়েছে আইএমএফ।

দারিদ্র্য, সক্ষমতার সীমাবদ্ধতা এবং দাতা সংস্থার সহায়তার ওপর নির্ভরশীলতা উল্লেখ করে আইএমএফ’র উপ ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকাতোশি কাতো বলেন, ত্বরিত গতিতে কাঠামোগত সংস্কার বাস্তবায়ন ও সুশাসন জোরদার করতে গ্রহণযোগ্য কার্যক্রমের জন্যে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করা প্রয়োজন।

তিনি বলেন, দারিদ্র বিমোচন কৌশলপত্রের (পিআরএসপি) লক্ষ্য অর্জনে দীর্ঘ সময়ের জন্যে গুরুত্বপূর্ণ কাঠামোগত সংস্কার ও সক্ষমতা তৈরিতে যথাযথ নীতিমালা প্রয়োজন।

তাকাতোশি কাতো বলেন, তেলের দাম পুনঃনির্ধারণ করা উচিত। তবে এ ক্ষেত্রে তেলের দাম বাড়ালে গরীব মানুষের ওপর যাতে প্রভাব কম পড়ে সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণে কর্তৃপক্ষকে পরিকল্পনা গ্রহণ করতে হবে।

এছাড়াও রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকসমূহ, কর আদায় ও বাণিজ্য ব্যবস্থার সংস্কার সুশাসন ও বিনিয়োগের পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

আইএমএফ জানায়, উন্নয়ন ও সামাজিক খাতে ব্যয়ের অর্থ যোগানের জন্যে বাজেটের স্থিতিশীলতার ওপর চাপ সৃষ্টি না করে রাজ¯^ আদায় বাড়াতে উদ্যোগ নেয়া জরুরী।

পিআরজিএফ ঋণের বার্ষিক সুদের হার দশমিক পাঁচ শতাংশ এবং তা ১০ বছরে পরিশোধ করতে হয়। তবে মুলধন পরিশোধের ক্ষেত্রে সাড়ে পাঁচ বছর অতিরিক্ত সময় দেওয়া হয়।