২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-ম্যানিলা বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে রামোসের আহ্বান

সফররত ফিলিপাইনের সাবেক রাষ্ট্রপতি ফিদেল ভ্যালডিজ রামোস শনিবার ম্যানিলা ও ঢাকার মধ্যে বাণিজ্য স¤প্রসারণ ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2006, 07:38 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

তিনি বলেন, দক্ষিণপূর্ব এশিয়া, উত্তরপূর্ব এশিয়া এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ ও ফিলিপাইন প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত হতে পারে।

ফিলিপাইনের সাবেক রাষ্ট্রপতি বলেন, সহযোগিতা শক্তিশালী করতে দুই দেশের মধ্যে উন্নততর যোগাযোগের জন্যে অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন।

ফেডারেশন অব চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) নেতৃবৃন্দের সাথে এক ভোজসভায় বক্তব্যদানকালে ফিদেল রামোস এ কথা বলেন। এসময় এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন, ভাইস প্রেসিডেন্ট দেওয়ান সুলতান আহমেদ ও মোহাম্মদ আলী এবং ফেডারেশনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মীর নাসির হোসেন বলেন, দুই দেশের মধ্যে যৌথ অর্থনৈতিক চুক্তি পুনরায় সক্রিয় করা প্রয়োজন। বাংলাদেশের ব্যবসায়ী স¤প্রদায় ফিলিপাইনের ব্যবসায়ী সম্প্রদায়ের সাথে সহযোগিতা বৃদ্ধি করতে আগ্রহী।

তিনি বলেন, জনশক্তি রপ্তানি বৃদ্ধির ক্ষেত্রে ফিলিপাইনের অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা নিতে পারি।

রামোস বলেন, ভেষজ ও জেনেরিক জাতীয় ওষুধের ক্ষেত্রে ঐতিহাসিকভাবে বাংলাদেশ অগ্রগতি লাভ করেছে।

তিনি বলেন, ফিলিপাইন বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে পারে। পিআইটিসি ও ফিলিপাইনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তারা ওষুধের মান পরীক্ষা করতে বাংলাদেশ সফর করতে পারে। 

রামোস বলেন, বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের সহযোগিতা ছাড়া ঋণের মাধ্যমে দারিদ্র বিমোচনের ধারনা ফিলিপাইন কখনো পেত না।

দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি হ্রাস করতে বাংলাদেশ থেকে চেইন ব্যবস্থাপনা সরবরাহ ও আউটসোর্সিং ব্যবসায়িক প্রক্রিয়ার ব্যাপারেও তিনি মন্তব্য করেন।

দুই দেশের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে ফিলিপাইনের বাণিজ্য উদ্বৃত্তি ১১ দশমিক ১৫ মিলিয়ন মার্কিন ডলার।