২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিএমইএ নেতৃবৃন্দের সঙ্গে বিশ্বব্যাংক কর্মকর্তাদের সাক্ষাৎ

রেলওয়ে ও শিপিং খাতের অবকাঠামোগত উন্নয়নের ব্যাপারে মতামত জানার জন্যে বিশ্বব্যাংকের পরিবহন বিশেষজ্ঞদল বৃহস্পতিবার বাংলাদেশ গার্মেন্টস রপ্তানিকারক নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2006, 09:27 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

সাক্ষাতকালে বিশ্বব্যাংকের সিনিয়র পরিবহন বিশেষজ্ঞ মান্থা লনেন্স বলেন, রপ্তানিকারকসহ ব্যবসায়িক স¤প্রদায় যদি মনে করে, রেলওয়ের উন্নয়ন তাদের পণ্য পরিবহনের ক্ষেত্রে সহায়ক হবে তবে বিশ্বব্যাংক এজন্যে বাংলাদেশ সরকারকে সহায়তা দেবে।

বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) নেতৃবৃন্দ বলেন, ত্বরিত গতিতে পণ্য পরিবহন এবং লিড- টাইম কমিয়ে আনতে পেশাদারী রেলওয়ে পরিবহন ব্যবস্থা দরকার।

সাক্ষাতকালে বিশ্বব্যাংকের পরিবহন বিশেষজ্ঞদলে মান্থা লনেন্সের সাথে দক্ষিণ এশিয়া অঞ্চলের অবকাঠামো বিভাগের সিনিয়র পরিবহন অর্থনীতিবিদ জ্যা নোয়েল গুইলোসু এবং ঢাকা কার্যালয়ের প্রকল্প বিশ্লেষক রিফাত সুলতানা উপস্থিত ছিলেন।

বিজিএমইএ দলের নেতৃত্ব দেন সভাপতি টিপু মুন্সী। এসময় বিজিএমইএ’র পরিচালক আনিসুল হক, সহ-সভাপতি আবদুস সালাম মোর্শেদ, সাহাদত হোসেন চৌধুরী অরুণ উপস্থিত ছিলেন।

সড়ক পরিবহনের তুলনায় রেলওয়ে পরিবহনে খরচ কম বলে উল্লেখ করে বিশ্বব্যাংক প্রতিনিধিদল।

বিজিএমইএ নেতৃবৃন্দ জানান, তারা তাদের ১০ শতাংশ রপ্তানি পণ্য এবং ২০ শতাংশ আমদানি পণ্য পরিবহনে রেলওয়ে ব্যবহার করে থাকেন।

বিশ্বব্যাংক দলটি এসময় সাভারে প্রতিষ্ঠিত তৈরি পোশাক কারখানা থেকে পণ্য পরিবহনের ক্ষেত্রে আশুলিয়া নৌ সার্কুলার রুট সম্পর্কেও বিজিএমইএ নেতৃবৃন্দের মতামত জানতে চান।