২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৪ ফেব্রুয়ারি থেকে তিন দিনব্যাপী ক্যাফএক্সপো শুরু

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তত ও রফতারিকারক সমিতি (বিজিএমইএ) চট্টগ্রামের সিজেকেএস ইনডোর স্টেডিয়ামে ৪ ফেব্রæয়ারি থেকে তিন দিনব্যাপী ক্যাফএক্সপো (চিটাগং অ্যাপারেল, ফ্যাব্রিক্স অ্যান্ড অ্যাক্সেসরিজ এক্সপোজিশন) আয়োজন করেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2006, 08:37 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী এয়ারভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী ক্যাফএক্সপো উদ্বোধন করবেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বরকতউল্লাহ বুলু। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অথিতি থাকবেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত স্টিফেন ফ্রোয়িন।

বিজিএমইএ’র প্রধান সহ-সভাপতি এসএম আবু তায়েব বুধবার সাংবাদিকদের জানান, চট্টগ্রামের তৈরি পোশাক প্রস্তুতকারক ও বিদেশি ক্রেতাদের মধ্যে সরাসরি যোগাযোগ গড়ে তোলার লক্ষ্যে বন্দরনগরীতে চতুর্থবারের মতো এ ধরনের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, তৈরি পোশাক খাতে দেশের মোট রপ্তানির ৪০ শতাংশ রপ্তানি হয় চট্টগ্রাম থেকে।

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত প্রবেশ নিশ্চিতকরণে ব্যর্থতা এবং পরবর্তীতে বিশ্ব বাণিজ্য সংস্থার হংকং ঘোষণায় বাংলাদেশের অপ্রাপ্তির কারণে দেশের তৈরি পোশাক শিল্প তীব্র প্রতিযোগিতার মুখে পড়েছে। বিজিএমইএ নেতারা শুল্কমুক্ত প্রবেশ ও হংকং ঘোষণার কথা উল্লেখ করেন। এ প্রতিযোগিতাপূর্ণ অবস্থার মধ্যে রপ্তানি বৃদ্ধিতে ক্যাফএক্সপো ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

প্রদর্শনীর শেষদিন ৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে ‘হংকংয়ে ডব্লিউটিও’র মন্ত্রী পর্যায়ের সম্মেলন: আমাদের পরিকল্পনা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে।

সেমিনারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগ নেতা ও সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর সেমিনারে বক্তব্য রাখবেন। সেমিনার পরিচালনা করবেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।

বিজিএমইএ নেতা খলিলুর রহমান, এমএ সালাম মোরশেদী, এসএম নূরুল হক এবং এরশাদুল্লাহ সেমিনারে বক্তব্য রাখবেন।

তারা বলেন, প্রদর্শনী উপলক্ষ্যে ফ্যাশন শো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।