২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেক্সিমকো ফার্মা দুটি নতুন ওষুধ বাজারে ছেড়েছে

দেশের অন্যতম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড বুধবার দুটি নতুন ওষুধ বাজারে ছেড়েছে যা বমিবমি ভাব ও বুকজ্বালা এবং শিশুর ত্বকের ফুসকুড়ি ও চুলকানি নিরাময় করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2006, 07:10 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

শিশুর ত্বকের ফুসকুড়ি ও চুলকানি নিরাময়ে কিউ-র‌্যাশ এবং বুকজ্বালা ও বমিবমি ভাব নিরাময়ে ডিফাক্স ডিটি ওষুধ দুটি বাংলাদেশে প্রথম বলে বেক্সিমকো ফার্মার একটি বিবৃতিতে জানানো হয়।

কোমল অ্যাস্ট্রিনজেন্ট সমৃদ্ধ কিউ-র‌্যাশ মলমটি শিশুর ত্বকের কোমলতা রা করে দ্রুত নিরাময় করে। এ মলমে রয়েছে ৪০ শতাংশ জিংক অক্সাইড। শিশুদের ডায়াপারজনিত কারণে সৃষ্ট ফুসকুড়ি বা র‌্যাশের নিরাময় করে খুব দ্রুত। এছাড়াও এর শোষণমতা ও ত্বক রাকারী উপাদানের জন্য চিকিৎসকগন আঘাতজনিত ত শুকানোর জন্য ব্যান্ডেজের সাথে কিউ-র‌্যাশ ব্যবহারের পরামর্শ দেন। ২৫ গ্রামের টিউবে মলমটির খুচরা মূল্য ৫০ টাকা।

বেক্সিমকো ফার্মার অন্য ওষুধ ডমপিরিডন গ্রুপের ডিফাক্স ডিটি ট্যাবলেটটি বমিবমি ভাব, ঢেকুর, বুক জ্বালা প্রভৃতি উপসর্গের দ্রুত নিরাময় করে। এটি একটি দ্রবণযোগ্য ট্যাবলেট যা একগ্লাস পানিতে গুলে সেবন করতে হয়। তাই সাধারণ ট্যাবলেটের চেয়ে ডিফাক্স ডিটি কাজ করে দ্রুত এবং নিরাময়ও করে খুব অল্প সময়ে। শিশু, প্রাপ্তবয়স্ক ও বৃদ্ধ সকলের ক্ষেত্রেই এই ওষুধ সেবনযোগ্য। ডিফাক্স ডিটির প্রতিটি ট্যাবলেটের মূল্য ২ টাকা।