২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধে ঋণ চেয়েছে বিজিএমইএ

আসন্ন ঈদের আগে গার্মেন্টস শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাসসহ যাবতীয় পাওনা পরিশোধের জন্য সহজ শর্তে আপৎকালীন ঋণ চেয়েছে বিজিএমইএ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2006, 10:16 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

বিজিএমইএ এর একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার দুপুরে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা শোয়েব আহমেদের সঙ্গে দেখা করে এই সহযোগিতা চায়।

বিজিএমইএ সভাপতি এসএম ফজলুল হক উপদেষ্টাকে বলেন,“কোরবানীর ঈদের আগে গার্মেন্টস শ্রমিক-কর্মচারীদের কয়েক মাসের বেতন-বোনাসসহ যাবতীয় পাওনা পরিশোধের জন্য আমাদের সহজ শর্তে আপৎকালীন ঋণ প্রয়োজন।”

তিনি বলেন, “ঈদের আগে ৩০ তারিখের মধ্যে শ্রমিকদের সবাইকে দুই মাসের বেতনসহ বোনাস ও ওভারটাইম বিল পরিশোধ করতে হবে।”

গত দুই মাস ধরে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন কারণে স্বাভাবিক রপ্তানি কার্যক্রম ব্যাহত হয় বলে উল্লেখ করে তিনি বলেন, “তারপরও ঈদের আগেই শ্রমিকদের পাওনা পরিশোধ করতে হবে।”

বিজিএমইএ সভাপতি রুগ্ন গার্মেন্টস কারখানাগুলোকে পুনর্বাসনে নীতিগত সহায়তা দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।

তাৎক্ষণিক কিছু পদক্ষেপ নেওয়ার জন্য উপদেষ্টা বাণিজ্য সচিবকে নির্দেশ দিয়েছেন।