২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনপ্রশাসন সংস্কারের পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক

দেশের কাঙ্খিত সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য অর্জনে মেধাভিত্তিক, সুসংগঠিত ও কার্যকর জনপ্রশাসন গড়ে তুলতে বাংলাদেশকে অবশ্যই একটি সমন্বিত সংস্কার কাজে হাত দিতে হবে। রোববার প্রকাশিত বিশ্বব্যাংকের এক সমীক্ষা রিপোর্টে এ কথা বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2006, 10:40 AM

Updated : 26 Apr 2022, 04:09 PM

বাংলাদেশের জনপ্রশাসন সংক্রান্ত এ প্রতিবেদনে বলা হয়, “নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে শুধুমাত্র দৃঢ রাজনৈতিক সদিচ্ছা ও প্রশাসনিক সক্ষমতা বাংলাদেশে একটি আধুনিক জনপ্রশাসন সৃষ্টি করতে পারে।”

সরকারের কাছে সম্প্রতি হস্তান্তর করা ওই প্রতিবেদনে জনপ্রশাসন ব্যবস্থাপনার ক্ষেত্রে মেধার ওপর অতিরিক্ত গুরুত্ব দেওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

মন্ত্রণালয়গুলোর প্রস্তাবিত সমন্বিতকরণ এবং একটি সিনিয়র জনপ্রশাসন গড়ে তোলাসহ চলমান ও ভবিষ্যত সংস্কার কাজের বিষয় উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, বিষয়টির মূল অসঙ্গতিগুলো পাশ কাটানোর ফলে জনপ্রশাসন সংস্কারের আগের উদ্যোগগুলো খুব কম সুফল বয়ে এনেছে।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের জনপ্রশাসন ব্যবস্থাপনা, নিয়োগ প্রক্রিয়া ও বার্ষিক কর্মকাণ্ড মূল্যায়ন প্রক্রিয়ায় অবিলম্বে সংস্কার প্রয়োজন। তবে জনপ্রশাসন সংস্কার বিশ্বব্যাপী একটি কঠিন কাজ বলেও এতে উল্লেখ করা হয়েছে।