২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড় চেম্বার অব কমার্সের নির্বাচন অনুষ্ঠিত

পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে শুক্রবার ইকবাল কায়সার মিন্টু আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2006, 08:02 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন সহ-সভাপতি মো. শরিফ হোসেন, মো. আব্দুল হান্নান শেখ এবং এসএম লিয়াকত আলী ও কোষাধ্যক্ষ মো. রমজান আলী।

কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচনে ১৫ জন পরিচালকের মধ্যে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। মোট ৩৪২ জন ভোটারের মধ্যে ৩১৭ জন নির্বাচনে ভোট দেয়।

তিন সদস্যের নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাসেত এবং সদস্য মো. মাহফুজার রহমান ও আলতাফ হোসেন নির্বাচন পরিচালনা করেন।