২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২ দিন ধরে আখাউড়া স্থলবন্দর অচল

আখাউড়া স্থলবন্দর দিয়ে দুদিন ধরে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। ভারতের ত্রিপুরায় পরিবহন ধর্মঘটের কারণে এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2006, 03:09 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

ধর্মঘটের কারণে বৃহস্পতিবার থেকে বিপুলসংখ্যক পণ্যবাহী ট্রাক আখাউড়া স্থলবন্দরে আটকা পড়ে আছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শুক্রবারও কোনরকম আমদানি-রপ্তানি হয়নি।

আখাউড়া সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন বলেন, ভারতীয় পরিবহন শ্রমিকরা পুনরায় ধর্মঘটের ডাক না দিলে শনিবার থেকে আমদানি-রপ্তানি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।