চিটাগাং চেম্বার নির্বাচনের ফলাফল ঘোষণা
চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। চেম্বারের সদস্যরা চার ক্যাটাগরি থেকে ২৪ জন পরিচালক নির্বাচিত করেন।
অর্ডিনারি গ্রুপ থেকে নির্বাচিত পরিচালকরা হলেন, বর্তমান সভাপতি সাইফুজ্জামান চৌধুরী, মো. আমিরুল হক, মো. নুরুন নেওয়াজ সেলিম, মো. আনোয়ার শওকত আফসার, এস এম নরুদ্দিন, মো. আবদুল মালেক, আবু হায়দার চৌধুরী, হাবিব মহিউদ্দিন, ফাহিম আহমেদ, আমানউল্লাহ সগির, মো. সাজ্জাদ উল্লাহ ও শাহীন আলম।
এসোসিয়েট গ্রুপ থেকে নির্বাচিতরা হলেন, এসএম নুরুল হক, মাহবুব আলম, মাহফুজুল হক শাহ, নাসির উদ্দিন চৌধুরী, জহিরুল ইসলাম চৌধুরী, ওএসএম আল মাসুম।
ট্রেড গ্রুপ থেকে তিনটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালকরা হলেন, এম এ লতিফ, সৈয়দ জামাল আহমেদ, সৈয়দুল মোস্তফা চৌধুরী।
টাউন এসোসিয়েশনের তিনটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন মো. মাহবুব আলী, সৈয়দ আহসানুল হক ও ফেরদৌস খান আলমগীর।
বুধবার চেম্বার ভবনে অনুষ্ঠিত নির্বাচনে ৪৭০০ জন ভোটারের অধিকাংশই ভোট দিয়েছেন। নির্বাচনের ৪৮ ঘন্টার মধ্যে নির্বাচিত পরিচালকদের ভোটে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ সভাপতি নির্বাচন করা হবে।
