২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিটাগাং চেম্বারের নির্বাচন সম্পন্ন

চিটাগাং চেম্বারের দ্বিবার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ বুধবার শেষ হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2006, 09:10 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

আগ্রাবাদ চেম্বার ভবনে অনুষ্ঠিত নির্বাচনে ৪৭০০ জন ভোটারের বেশিরভাগই ভোট দিযেছেন বলে চেম্বার সেক্রেটারি জানান।

নির্বাচনের ফলাফল পেতে বুধবার মধ্যরাত পেরিয়ে যেতে পারে।

নির্বাচনে অর্ডিনারি এবং এসোসিয়েট গ্রুপ মিলে ১৮টি পরিচালক পদে মোট ২১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে অর্ডিনারি গ্রুপে ১২ টি পরিচালক পদে ১৪ জন প্রার্থী ছিলেন। এসোসিয়েট গ্রুপে ৬ পরিচালক পদে প্রার্থী ৭জন।

চেম্বার নির্বাচন বোর্ড জানায়, নির্বাচন অনুষ্ঠানের ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচিত পরিচালকদের ভোটে সভাপতি, সিনিয়র সহ সভাপতি, সহ সভাপতি নির্বাচন করবেন।

চিটাগাং চেম্বার সচিব ওসমান গনি চৌধুরী সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।