শেয়ার বাজার পড়ে গেছে
অল্প সময়ে মুনাফা করার জন্য বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে দেওয়ায় ঢাকার শেয়ার বাজার বুধবার কিছুটা নেমে গেছে।
মঙ্গলবার শেয়ার বাজারের সর্বশেষ সাধারণ সূচক ১৫৮১.৮৪ থেকে বুধবার দুপুর পৌণে বারোটায় ডিএসইর সাধারণ সূচক ৭.৭৮ পয়েন্ট বা শতকরা ৪৯ ভাগ কমে গেছে।
ডিএসআই এর সার্বিক মূল্য সূচক মঙ্গলবারের ১৩০৯.৩৩ থেকে এসময় ৬.০৯ পয়েন্ট বা শতকরা ০.৪৬ ভাগ কমে যায়।
বুধবার কেনাবেচা হওয়া শেয়ারগুলোর মোট মূল্য ছিল ১৩ কোটি ৫৫ লাখ ৪০ হাজার টাকা।
লেনদেন হওয়া শেয়ারগুলোর মধ্যে ৩৬টির দাম বেড়েছে, ৬৬টি কমেছে এবং ২০টির দাম অপরিবর্তিত আছে।
চার কোটি সাত লাখ চল্লিশ হাজার টাকা মূল্যমানের এক লাখ ৬৪ হাজার শেয়ার লেনদেন করে বাজারের শীর্ষে রয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ।
