২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক শিল্পকে অবরোধের আওতামুক্ত রাখা হোক

রপ্তানিখাত পোশাক শিল্পকে অবরোধের আওতামুক্ত রাখতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বিকেএমইএ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2006, 08:24 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

রপ্তানীখাত পোশাক শিল্প মারাত্মক ঝুঁকির মুখে পড়ায় বিকেএমইএ উদ্বেগ প্রকাশ করে রোবরার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবরোধ চলাকালে বন্দরের সমস্ত স্বাভাবিক কার্যক্রম সচল ও পোশাক শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান এবং যানবাহনকে অন্ততঃপক্ষে রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত অবরোধের আওতামুক্ত রাখারও অনুরোধ জানান তারা।

বর্তমান ধারা অব্যাহত থাকলে রপ্তানির অর্ডার মারাত্মক হারে কমে যাবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। এ ছাড়া সমুদ্র বন্দরের অচলাবস্থার অনেক ক্রেতা অর্ডার গ্রহণ করতে অনীহা প্রকাশ করছেন।

বর্তমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার কাছে একটি দ্রুত এবং সকলের কাছে গ্রহণযোগ্য রাজনৈতিক সমাধানের মাধ্যমে জটিলতা নিরসনের জন্যও আহ্বান জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।